বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ঋণ নয় ক্ষতিপূরণের ন্যায্যতার দাবিতে পাথরঘাটায় সাইকেল র‍্যালি

শোয়েব তাসিন, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি. বরগুনা

সংবাদটি শেয়ার করুন....

বরগুনার পাথরঘাটায় জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণের দাবিতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) পাথরঘাটা পৌর শহর থেকে শুরু হয়ে কালমেঘা-ছোট পাথরঘাটা সড়ক প্রদক্ষিণ করে পাথরঘাটা কলেজ গেটৈ গিয়ে শেষ হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে এ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবি করা হয়।

রালি শেষে বক্তব্য ছিলেন, মধুমতি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. সুমন, কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, মাইনুল ইসলাম রেজা, যুব ফোরামের সভাপতি সিফাত খান, সাংবাদিক আল আমিন ফোরকান, শাকিল আহমেদ, কাজী সাকিব, রেড ক্রিসেন্টের উপজেলা টিম লিডার জুবায়ের আহমেদ, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।

শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তনে দেশ আজ ধংসের পথে। আমরা পশ্চিমা উন্নত দেশগুলোর উন্নয়নের ফল ভোগ করছি। আমরা আমাদের কারণে ক্ষতিগ্রস্ত হইনি, তাদের উন্নয়নের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি। ফলে তাদের দ্বারা হওয়া ক্ষতির পূরণ থাদেরকেই করতে হবে। আর তা ঋণ হিসেবে নয়, জলবায়ু তহবিলে নিঃশর্ত ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। আমরা দয়া বা অনুগ্রহ চাই না, ঋণ নয়, আমাদের ন্যায্য অধিকার চাই।

শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সচেতনসহ এগিয়ে আসতে হবে। এখনই যদি তরুণ এ বিষয়ে সচেতন না হয় তাহলে আমাদের দুঃখ সামনে দিন দিন বাড়বে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ