বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়ের শিবচর থানা  পরিদর্শন 

মোঃ আশিকুজ্জামান , স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয় অদ্য ০২ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বুধবার শিবচর থানায় সংক্ষিপ্ত পরিদর্শন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় পৌঁছালে জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, মাদারীপুর মহোদয় তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। পরে শিবচর থানার অফিসার ইনচার্জ জনাব রতন সেখ, পিপিএম এর নেতৃত্বে পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে (JB) JAJ BHUIYAN GROUP এর সৌজন্যের একটি গাড়ী শিবচর থানাকে উপহার হিসেবে তিনি তুলে দেন।

এরপরে তিনি থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।

সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রাখা, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ করার জন্য নির্দেশ দেন। এছাড়াও থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষিতে ডিআইজি মহোদয় বলেন, মাদক ও সন্ত্রাস বন্ধে পুলিশ ও সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। মাদক নির্মূলে পুলিশ প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ