রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাদারীপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সংগ্রামী মুসলিম জনতা। শুক্রবার দুপুরে

শহরের ইটেরপুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের

নেতাকর্মীরা। পরে লেকেরপাড়ে জড়ো হন তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ

করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার নেতার্মীরা ও স্থানীয়

আলেম সমাজের প্রতিনিধিরা।

 

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দুদের) একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে, তাকে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কী বলা যেতে পারে?

 

তাই ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার জন্য আহবান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশ ও মাদারীপুর জেলা শাখার নেতাকর্মীদের পাশাপাশি সংগ্রামী মুসলিম জনতার সদস্যরা।

 

এছাড়াও কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলার বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ

মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিভিন্ন সংগঠনের সদস্যরা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ