বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৫ জুলাই শনিবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৫ জুলাই, শনিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা মোড়ে অবস্থিত উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা।

বকসিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, বকসিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

 

বকসিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. শফিকুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, সাবেক অধ্যক্ষ হাসান বিন রফিক, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, বকসিগঞ্জ

 

উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ