রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১০ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ  রবিবার গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

১০ আগস্ট  রবিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা সভাপতিত্ব করেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল সঞ্চালনা করেন।

 

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জিএম আজফার বাবুল, মনিরুজ্জামান রিপন, সুলতান আহমেদ ময়না, নাঈম ইসলাম, জাহিদুল হক মনির প্রমুখ।

বক্তারা বলেন, গত ফ্যাসিস্ট শাসনামলের দেড় দশকে সাংবাদিক সাগর-রুনীসহ ১১৭ জন পেশাজীবী হত্যার শিকার হয়েছেন। গত ৩০ বছরে নিহত হয়েছেন ৩৫ জন গণমাধ্যমকর্মী। এসব ঘটনার অধিকাংশেরই সুষ্ঠু বিচার হয়নি, যা অবিচারের শামিল। তারা বলেন, বিলম্বিত বিচার মানেই বিচারহীনতা। বক্তারা আশা প্রকাশ করেন, অন্তবর্তী সরকার সাংবাদিক হত্যার বিচার করে দেশে দৃষ্টান্ত স্থাপন করবে।

 

মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলামসহ জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ