শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজিবপুরে মানববন্ধন

মোঃ আমজাদ হোসেন কুড়িগ্রাম, জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন ও মামলার অব্যাহত প্রবণতা বন্ধে কঠোর আইন বাস্তবায়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামের রাজিবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে ১২ আগস্ট মঙ্গলবার সকাল সারে ১০ টায় রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার ঢাকা গামী মহা সড়কের বটতলা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ও বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা, বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন, প্রভাষক আবু সাঈদ, দৈনিক জনকন্ঠ রাজিবপুর সংবাদদাতা আনিছুর রহমান, বাংলা টেলিভিশনের সাংবাদিক মাজাহারুল ইসলাম, দৈনিক খবর পত্রের সাংবাদিক রাশিদুল ইসলাম,

সাংবাদিক আমজাদ হোসেন, পায়রা টিভি সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক আহসান হাবীব লিটু, সাংবাদিক মাইদুল ইসলাম, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। এ ধরনের ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া থামবে না।

 

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনের শাসন নিশ্চিত করে সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।

 

 

মানববন্ধন শেষে সাংবাদিকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ