বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে, আদালতে পলক

ঢাকা জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

সাবেক তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে তাঁকে। আজ সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালতে হাজির করার পর এজলাসে দাঁড়িয়ে বিচারককে এ কথা জানান তিনি।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, আদালতের অনুমতি নিয়ে এজলাসে দাঁড়িয়ে কথা বলেন পলক। পরে বিচারককে পলক বলেন, ‘কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আমি ডিভিশন পাচ্ছি না। পাঁচ হাত লম্বা চার হাত চওড়া সেলে আমাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎসহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছি না। এ কারাগারে বেশিরভাগ ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তাঁদের মধ্যে আমাকে রাখা হয়েছে।’ এ সময় আদালত লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন।

এদিকে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, শাহবাগ থানার নতুন হত্যা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মহানগরের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আজ সকালে দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামিদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই-আগস্টের গণহত্যায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার এই নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছিল।

পিপি ওমর ফারুক ফারুকী জানান, দুপক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত তাঁদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগেও বিভিন্ন মামলায় এই চারজন রিমান্ডে ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ