বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বাংলাদেশের মানুষ কারও দাদাগিরি একদম পছন্দ করে না : জামায়াত আমির

অনলাইন ডেস্ক

সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশের মানুষ তাদের মাথার ওপর কারও দাদাগিরি একদম পছন্দ করে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা প্রসঙ্গে সোমবার (২ ডিসেম্বর) রাতে ফেসবুক আইডিতে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না।

‘আমরা বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয় ঐক্যই তার কার্যকর ঔষধ।’

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল উগ্র হিন্দু। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ