শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় পাথরঘাটায় পুরস্কার বিতরণ

শোয়েব তাসিন, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি. বরগুনা

সংবাদটি শেয়ার করুন....

“পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGS) স্কিম”–এর আওতায় ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার পাথরঘাটায় এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. নাজমিন আফরোজ, সহযোগী অধ্যাপক ও সহকারী পরিচালক, পিবিজিএসআই, এসইডিপি। তিনি তার বক্তব্যে শিক্ষা খাতে গুণগত উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুনিরুল ইসলাম, পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সামীম আহসান, বিএনপির আহ্বায়ক চৌধুরী মোঃ ফারুক, সদস্য সচিব এম কামরুল ইসলাম, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন খান, সাধারন সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুসালেহ জসিম, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজমুল হক সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, “পারফরমেন্স বেজড পুরস্কার শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি করে এবং শিক্ষার পরিবেশকে আরও উন্নত করতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা ও পরিশ্রমের সমন্বয়ে সফলতা আসে। তাই মেধাকে কাজে লাগিয়ে পরিশ্রমের মাধ্যমে এই ধারাবাহিকতা বজায় রাখলে সামনের নেতৃত্ব আরো সুন্দর হবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ ও উপহার তুলে দেন। এটি ছিল পাথরঘাটায় শিক্ষাক্ষেত্রে একটি অনুকরণীয় উদ্যোগের দৃষ্টান্ত।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ