বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জে বেলুয়ারচর রাস্তাটি চলাচলের অযোগ্য

মোছা. পারভীন আক্তার, বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ,জামালপুর।

সংবাদটি শেয়ার করুন....

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পাররামরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেলুয়ারচর গ্রামে কাচা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জরুরী রাস্তাটি পাকা করার দাবি জানান এলাকাবাসী। ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমাছ হোসেন সহ এলাকাবাসী জানান, বেলুয়ারচর হযরত শাহ্ কামাল (রঃ) এর মাজার শরিফ পর্যন্ত রাস্তাটি মজিদ মোড় হতে হযরত শাহ্ কামাল (রঃ) এর মাজার শরিফ পর্যন্ত রাস্তাটি অতিব গুরুত্ব পূর্ণ একটি রাস্তা।

 

সামান্য পরিমাণ বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পরে। রাস্তাটি,বর্ডার সংলগ্ন হওয়ায় বিজিবি এর টহল দিতে পায়ে হেটে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে, তাহারা উক্ত রাস্তা দিয়ে টহলে যেতে পারেনা। রাস্তার পরিবর্তে পার্শবর্তী আবাদী জমির আইল/বাতর দিয়ে চলাচল করে থাকে তাও এই বর্ষার মৌসুমে অসম্ভব।

 

অত্র এলাকা দিয়ে পুশইন এর আশঙ্কা আছে। তাছাড়া অত্র অঞ্চলের লোকজনের যাতায়াতের একমাত্র কাচা রাস্তা। স্কুলগামী ছোট ছোট ছাত্র ছাত্রীরা কাদায় পড়ে গিয়ে বই পুস্তক ভিজে ফেলছে এবং দূর্ঘটনার শিকার হচ্ছে।

 

শত শত ভক্তগণ মাজার শরিফে যেতে পারছেনা এছাড়াও অত্র এলাকার সাধারণ কৃষক মাঠের ফসল আনা নেয়ার কাজ করতে পারছেনা।এলাকাবাসী এ নিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের কাছে লিখিত আবেদনও করেছেন। অতএব রাস্তাটি জরুরি পাকা করার দাবি এলাকাবাসীর।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ