সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক

সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ২৪ জনকে সহসভাপতি, ২৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক বিভাগভিত্তিক) ও ৩২ জনকে সম্পাদক পদে, ১৭ জনকে সহসম্পাদক পদে ও ৮ জনকে সদস্য পদে রাখা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে রাখা হয়েছে একজনকে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নাজমুল হাসান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ