রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরগুনায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও বিজয় দিবস পালিত

বরগুনা জেলা প্রতিনিধি, মোঃ আজমল হুদা মিঠু

সংবাদটি শেয়ার করুন....

বরগুনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান করেন বরগুনা জেলা প্রশাসন।

সংবর্ধনা অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ ইব্রাহীম খলীল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস অনুষ্ঠানে সভাপতি করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পরিচালক মোঃ তানজিম আহমেদ, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা, সাবেক যুগ্ম আহবায়ক এজেড এম সালেহ ফারুক, সাবেক সভাপতি বিএনপি কার্য নির্বাহী পরিষদের সদস্য নজরুল ইসলাম মোল্লা, পাবলিক প্রসিকিউটর এডভোকেট নূরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার সহ প্রমুখ। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের প্রতি দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

এছাড়া সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং  একুশবার তোপধ্বনির মাধ্যমে  দিবসের শুভ সূচনা করা হয়। সকাল সাতটায় গণকবরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। দিবসটি উপলক্ষে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ