বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় বিশ্ব রক্তদাতা দিবস পালন

শোয়েব তাসিন, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি. বরগুনা

সংবাদটি শেয়ার করুন....

আজ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্ত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারে রক্তদাতাদের আলোচনা সভার আয়োজন করে সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন। উক্ত সভায় তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সদস্যেরা অংশগ্রহণ করে।

রক্তদাতা দিবসটি উদযাপন করা হয় সেই সকল মহান হৃদয়ের মানুষদের সম্মান জানিয়ে, যারা স্বেচ্ছায় রক্তদান করে অপরের জীবন রক্ষা করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২০০৫ সাল থেকে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য—”সুরক্ষিত রক্ত, জীবন বাঁচায়। রক্ত দিন, নিয়মিত দিন।” এই প্রতিপাদ্য সকলকে উৎসাহিত করে একটি নিরাপদ ও সচেতন রক্তদানে অংশ নিতে।

রক্তদাতা দিবসের আলোচনা সভায় সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশনের দায়িত্বশীল হাসিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মো নয়ন৷ এছাড়াও বক্তব্য রাখেন সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশনের দায়িত্বশীল মিঠুন মিত্র। এসময় বক্তারা রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করে। এসময় সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন এবং তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সদস্যেরা উপস্থিত ছিলেন।

রক্তের কোনো বিকল্প নেই। সড়ক দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসবকালীন জটিলতা কিংবা থ্যালাসেমিয়ার মতো রোগে আক্রান্ত অনেক রোগী প্রতিনিয়ত রক্তের জন্য অপেক্ষা করে থাকে । তাদের এই অপেক্ষার অবসান ঘটে একজন স্বেচ্ছাসেবী রক্তদাতার সাহায্যে। তাই রক্তদাতারা আসলে নীরব নায়ক।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ