২১ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৪ টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। ২০ আগস্ট, বুধবার ইসলামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান ইসলামপুর সদর ইউনিয়ন, চিনাডুলী ইউনিয়ন, বেলগাছা ইউনিয়ন ও কুলকান্দি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন বলে ঘোষণা দেন।
সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার সজল গোমেজ, আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা খাতুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামালপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের জ্যেষ্ঠ ম্যানেজার সেবাস্টিয়ান পিরিফিকেশন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম প্রমুখ।
সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রশংসা করেন তিনি। পরে উপস্থিত সকলকে বাল্যবিবাহ বন্ধে শপথবাক্য পাঠ করান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতা, শিশু ফোরাম সদস্য, শিক্ষক, অভিভাবক, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।