এবারের প্রতিপাদ্য “সংঘবদ্ধ অপরাধ মানাব পাচার, বন্ধ হোক শোষনের অনাচার!”
অদ্য ৩০ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বুধবার বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস – ২০২৫ উদযাপন উপলক্ষে এবারের প্রতিপাদ্য- “সংঘবদ্ধ অপরাধ মানাব পাচার, বন্ধ হোক শোষনের অনাচার”- কে সামনে রেখে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয় মানুষ কে সচেতন করার জন্য এফএসটিআইপি প্রকল্পের অধিনে, রাইটস যশোর, মাদারীপুর এর আয়োজনে বিকাল ৫ ঘটিকায় শহিদ কানন চত্বরে, লেকপার, মাদারীপুর পথ নাটক প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হাসান, রিজিওনাল কো-অর্ডিনেটর, উইনরক ইন্টারন্যাশনাল। এস এম আজহারুল ইসলাম, প্রোগ্রাম ডিরেক্টর, রাইটস যশোর।
স.ম জাহাঙ্গীর আখতার, অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, মাদারীপুর। মোঃ আঃ জলিল মিয়া, সহকারী পরিচালক, জনশক্তি ও কর্মসংস্থান অফিস, মাদারীপুর।
মোঃ বায়জীদ মিয়া, প্রোগ্রাম অফিসার, এফএসটিআইপি প্রকল্প, রাইটস যশোর, মাদারীপুর।
উক্ত অনুষ্ঠানে মাদারীপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেক লোকজন নাটকটি উপভোগ করা সুযোগ পান।