অদ্য ২০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বুধবার গ্রাম আদালত প্রকল্প গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর সহযোগিতায় বৈরী আবহাওয়া থাকা সত্বেও অনুষ্ঠিত হচ্ছে ২১টি ইউনিয়নের নারী উন্নয়ন ফোরাম ৭০ জন সদস্যদের নিয়ে “গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ” শীর্ষক কর্মশালা।

সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো. মনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি), দাতা সংস্থা UNDP’র DF মো. নজরুল ইসলাম, VCMC’র সদস্য সাংবাদিক সৈয়দ মুরাদুল ইসলাম, জেলা সমন্বয়কারী আহসানুল হক মিটন, উপজেলা সমন্বয়কারী আইয়ুব আলী সহ উপস্থিত ছিলেন মাদারীপুরের সচেতন নাগরিক গন।