সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় দুইদিনব্যাপী ‘নেক্সাস ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত

শোয়েব তাসিন, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি. বরগুনা

সংবাদটি শেয়ার করুন....

‎বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী অনুষ্ঠান ‘নেক্সাস ফেস্ট ২০২৫’। একশন এইড বাংলাদেশ-এর উদ্যোগে এবং স্থানীয় উন্নয়ন সংস্থা নজরুল সৃতি সংসদ (এনএসএস)-এর আয়োজনে গত ২৬ ও ২৭ আগস্ট পাথরঘাটা উপজেলা বিদ্যানিকেতন মাঠে উৎসবটি অনুষ্ঠিত হয়।

উৎসবে র‍্যালি, খেলাধুলা, ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী, গবেষণা ও নীতি সংলাপভিত্তিক অ্যাডভোকেসি, নাটক, লোকজ সাংস্কৃতিকের মধ্যে ছিলো গম্ভীরা, পালা গান, পট গান পরিবেশনা ছিল মূল আকর্ষণ। এতে স্থানীয় জনগণ, তরুণ সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক চৌধুরী মোহাম্মদ ফারুক, একশনএইড বাংলাদেশ-এর ডেপুটি ম্যানেজার মো. আরিফ সিদ্দিকী, এবং এনএসএস-এর প্রকল্প সমন্বয়কারী মো. লিমন বিশ্বাস।

‎নেক্সাস ফেস্ট উৎসব নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ‎জলবায়ু পরিবর্তন আমাদের জীবনে নানামুখী প্রভাব ফেলছে। এ ধরনের উদ্যোগ শুধু সচেতনতা নয়, বরং তরুণ প্রজন্মকে ভবিষ্যতের নেতৃত্বে প্রস্তুত করে তুলবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ