বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেনতা বিষয়ক দিন ব্যাপী কর্মশালা

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৭ জুন মঙ্গলবার শেরপুর জেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

তিনি বলেন, অল্প সময়ে এবং স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বাসযোগ্য সমাজ গড়তে গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাবে। পাশাপাশি গ্রাম আদালতের সুবিধার বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠিকে অবহিত করতে স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখতে হবে।

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শাহ শিবলী সাদিক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক গোলাম রব্বানী প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, গত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে মামলা দায়ের হয়েছে ২ হাজার ৮২ টি। এর মধ্যে ৯৬.৪৯ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। ওই সময়ে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে ৪ কোটি ৯২ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

কর্মশালায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিওকর্মী ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ