বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

শোয়েব তাসিন, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি. বরগুনা

সংবাদটি শেয়ার করুন....

‎‎”প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

‎বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, মানববন্ধন, গাছ লাগানো কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সুন্দরবন যুব ফোরামের উদ্যোগে এবং রূপান্তরের সুন্দরবন প্রকল্পের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা’র সদস্যরাও র‍্যালিতে অংশ গ্রহন করে।

‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এ সময় পরিবেশবান্ধব পাটের ব্যাগ হাতে তুলে দেন এবং প্লাস্টিক বর্জন ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেন, বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল, রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্পের ফেসিলিটেটর মোঃ ইমরান হোসাইন সাংবাদিক সাকিল আহমেদ, সুন্দরবন যুব ফোরামের আহ্বায়ক ইমরান হোসেন প্রমুখ।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সচেতন হতে হবে। প্লাস্টিক দূষণ আমাদের স্বাস্থ্য ও প্রকৃতির জন্য ভয়াবহ হুমকি। এই সমস্যা মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করতে হবে। প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার শুরু করতে হবে আজ থেকেই। সবাইকে এ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ