বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ফরিদপুরে দ্বিতীয় দিনে শীতবস্ত্র পেল ২৭০০ পরিবার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

স্টাফ রিপোর্টার

ফরিদপুরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। সপ্তাহব্যাপী কার্যক্রমের দ্বিতীয় দিনে  রোববার জেলায় ২ হাজার ৭০০ পরিবারকে কম্বল দিয়েছে বেসরকারি ব্যাংকটি। গত শনিবার শুরু হওয়া এ আয়োজনে ২০ হাজার কম্বল দেওয়া হবে।

গতকাল ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্কুল মাঠসহ শহর ও গ্রামের পাঁচটি স্থানে নিম্নবিত্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলা সদরের ১২টি ইউনিয়ন এবং ফরিদপুর পৌর এলাকার ২৭টি ওয়ার্ডে ২০ হাজার কম্বল দেওয়া হবে।

 

এতে সহায়তা করছে সমকাল সুহৃদ সমাবেশসহ ফরিদপুরের পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থা– এফডিএ, বিএফএফ, একেকে, এসডিসি এবং পিডব্লিউও। শাহ্জালাল ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ কার্যক্রম চালাচ্ছে।

ব্যাংকটির ফরিদপুর শাখার ম্যানেজার কেএম আনিসুর রহমানের তত্ত্বাবধানে দ্বিতীয় দিনের কম্বল বিতরণে উপস্থিত ছিলেন এফডিএর নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, পরিচালক বেলাল হোসেন, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফের নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বির, একেকের নির্বাহী পরিচালক আব্দুল জলিল, পরিচালক মো. আলাউদ্দীন, পিডব্লিউওর নির্বাহী পরিচালক হাফিজ মণ্ডল, স্কুলশিক্ষক আক্কাস প্রামাণিকসহ ব্যাংক ও বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তারা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ