বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ডিজিএফআইয়ের সাবেক ডিজি লে.জে. সাইফুল আটক

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মহানগর ডেস্ক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সা‌বেক মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলমকে আটক করা হয়েছে।

 

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাসা থেকে তিনি আটক হন। তার বিরুদ্ধে গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

অভিযোগ রয়েছে, হাসিনার গুম-খুনের প্রত্যক্ষ সহযোগী অবসরপ্রাপ্ত এই জেনারেলের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।  
 
ছাত্র–জনতার অভ্যুত্থানের পর লে. জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরে গত ১০ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইস্যু করা প্রজ্ঞাপনে সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর পাঠানোর তথ্য জানানো হয়।
 
 
এরআগে, ৩ সে‌প্টেম্বর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাইফুল আলমের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয়। একই সঙ্গে তার স্ত্রী-সন্তানের নামে থাকা হিসাব ও তাদের মালিকানাধীন ব্যাবসায়িক প্রতিষ্ঠানেরও ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়। 
 

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ