শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পিরোজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে সাইকেল র‌্যালী

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ স্লোগানে পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ৭শ’ সাইকেল নিয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম থেকে একটি সাইকেল র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিয়াকাঠি চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় পায়রা উড়িয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সাইকেল র‌্যালির উদ্বোধন করেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী, স্থানীয় সরকারের উপ পরিচালক ও পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মুকিত হাসান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।

এসময় জেলা প্রশাসক বলেন, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ সম্পর্কে বলতে চাই তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে এদেশে আসবে টেকসই মুক্তি, অর্জিত হবে সাম্য এবং মানবিক মর্যাদার চিরস্থায়ী বন্দোবস্ত। তাই সময় এসেছে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ বির্নিমাণে তরুণ সমাজকে উদ্যোমী করতে মাঠে নিয়ে আসতে আজকের এ আয়োজন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ