বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

 

 

অদ্য ১৮ ই   ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মাদরাসাটির পরিচালনা পরিষদের সভাপতি জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার।

 

প্রধান অতিথি সুমী আক্তার তার বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদেরকে নীতি-নৈতিকতার শিক্ষা গ্রহণ করতে হবে। অন্যের অধিকার যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ থাকতে হবে। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা আমাকে মুগ্ধ করেছে। আশা করি আগামী দিনেও তারা আরও এগিয়ে যাবে।

 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতাউর রহমান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ প্রমুখ।

 

এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা দুলাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম রাজা মিয়া, মাদরাসার সাবেক মোতাওয়াল্লী সেলিম রেজা, মাদরাসার সহকারী অধ্যাপক আব্দুর রকিব, আরবী প্রভাষক মো. সোলাইমান, প্রভাষক তারেক মাহমুদ, ইসমাইল হোসেন, নিয়াজ মোর্শেদ, আতিকুর রহমান, সাংবাদিক সামসুল হুদা, শারীরিক শিক্ষক জাবেদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহেল রানা, জয়নুল আবেদিন, আশিকুল ইসলাম আশিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

বিভিন্ন খেলায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ