রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ঢাকার ৭টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত

রওনক আহম্মেদ রিশাদ

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ৭টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা মহানগরী উত্তরের এসব সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী যারা, তারা হলেন- ঢাকা-১১ আসনে অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা-১২ আসনে সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৩ আসনে মো. মোবারক হোসাইন, ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ঢাকা-১৬ আসনে কর্নেল (অব.) আব্দুল বাতেন ও ঢাকা-১৮ আসনে অধ্যক্ষ আশরাফুল হক।
এদিকে চলতি বছরের ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরেই এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই এখন মাঠে গড়াচ্ছে ভোটের প্রস্তুতি। নির্বাচনি জোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ হচ্ছে। এ নিয়ে পর্দার আড়ালেও নানা আলোচনা চলছে। জামায়াতে ইসলামী জোট গঠনে বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
ইসলামি দলগুলোর সঙ্গে জোট বা সমাঝোতার বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জোট বিষয় না, সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। সম্পর্কের গভীরতা আছে, অগ্রগতি আছে। জোটের বিষয় নিয়ে এখনো কথা হয়নি। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রয়েছে। বিএনপির সঙ্গেও যোগাযোগ অব্যাহত আছে। তরুণদের নতুন দলের সঙ্গে তো আছেই।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ