বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ চান ইউএনও

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বাল্য বিয়ে রোধে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

 

 

১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে বকসিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভার আলোচনায় বকসিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা এ কথা বলেন।ইউএনও আরও বলেন, ‘বাল্যবিয়ে রোধ করতে হলে

 

 

কোর্টের হলফনামাকে কোর্ট ম্যারেজ বলা বন্ধ করতে হবে। মূলত কোর্ট ম্যারেজ আইনত স্বীকৃত বিয়ে নয়। কোর্ট ম্যারেজের নামে যেসব বিয়ে দাবি করা হয়, সেই ভিকটিমকে বেশিরভাগ সময় প্রতারণার শিকার হতে হয়।’

 

 

এর আগে আলোচনা সভায় বক্তারা বাল্যবিয়ে বন্ধ করা নিয়ে বিস্তর আলোচনা করেন। তারা বাল্যবিয়ের জন্য কোর্ট ম্যারেজকে অনেকাংশে দায়ী করেন। প্রয়োজনে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সঠিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

 

 

আলোচনা সভায় বকসিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মাসুদ রানা বলেন, কোর্ট ম্যারেজ বিয়ের জন্য কোনো বৈধ পন্থা নয় তা সবাইকে জানাতে হবে। বয়স ঘোষণা করা আর বিয়ে সম্পন্ন করা এক জিনিস নয়। তাই কোর্ট ম্যারেজ শব্দটাকে বিয়ে বলা বন্ধ করতে হবে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ