রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বিশ্ব পানি দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

২২ মার্চ ২০২৫ শনিবার বিকেলে বিশ্ব পানি দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় এক্টিভিস্টা বরগুনার আয়োজনে এক ব্যতিক্রমী র‍্যালি ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নিরাপদ পানির সংকট ও গুরুত্ব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এনএসএস-এর বাস্তবায়নে এই আয়োজনে বিভিন্ন সমাজকর্মী, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

 

র‍্যালিতে অংশগ্রহণকারীরা গ্রামীণ পোশাক পরে পানির সংকটের বাস্তব চিত্র তুলে ধরেন। তারা ব্যানার, ফেস্টুন ও নাটকীয় উপস্থাপনার মাধ্যমে সুপেয় পানির প্রয়োজনীয়তা ও পানির সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

 

পাশাপাশি, ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে নিরাপদ পানির উৎস সংরক্ষণ, পানিদূষণ রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পানি ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

আয়োজকরা জানান, বিশ্বব্যাপী নিরাপদ পানির সংকট একটি গুরুত্বপূর্ণ ইস্যু, যা বিশেষ করে উপকূলীয় অঞ্চলে আরও স্পষ্ট। তারা সবাইকে ব্যক্তিগত ও সামাজিকভাবে পানি সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

 

এই সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে নিরাপদ পানি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা আশাবাদী।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ