বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুর সদর জামায়াতে ইসলামী আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৩ মার্চ রবিবার জামালপুর সদর উপজেলার
নান্দিনা পশ্চিম বাজার বাদেচাঁন্দি কাশেমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শুরুতেই কোরআন থেকে তেলওয়াত পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা শরিফুল ইসলাম। সঞ্চালনায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলা শাখার সেক্রেটারি রেজাউল করিম নোমান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম,

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা কুদরত-এ খোদা, নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো: বাহাজ উদ্দিন, বাদেচান্দি কেআই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোজাফফর আলী সিরাজ।

 

ইফতার মাহফিলের অনুষ্ঠানে দখলদার ইসরাইলী বাহিনীর দ্বারা ফিলিস্তিনিদের উপর হামলা ও হত্যার তীব্র নিন্দা প্রকাশ করা হয়। ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সাহাযার্থে উপস্থিত মুসুল্লিদের নিকট থেকে কিছু নগদ আর্থিক সহায়তা উত্তোলন করা হয়।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে জামালপুর সদর উপজেলার ১৫ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্নস্তরের নেতাকর্মী, স্থানীয় বিএনপি,যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও সুধীজন অংশগ্রহণ করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ