বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরের শাহীন হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ২৪ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ সোমবার জামালপুরে ভটভটি চালক শাহীন হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ভূক্তভোগী পরিবারের স্বজন ও স্থানীয়রা। অদ্য সোমবার দুপুরে জামালপুর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে শাহীনের স্ত্রী জরিনা বেগম, তার জমজ দুই ছেলে আশিকুর রহমান জয় (১৯) ও মনির হাসান মনি (১৯) বক্তব্য রাখেন। এ সময় লিখিত বক্তব্যে নিহত শাহীনের বড় ছেলে আশিকুর রহমান জয় অভিযোগ করে বলেন, জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মৃত জাহেদ আলীর ছেলে আমার বাবা মো. শাহীন ভটভটি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
কিন্তু গত পাঁচ মাস আগে পাশের গ্রাম লাঙ্গলজোড়ার গোলাপ আলীর ছেলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফর ও তার ভাই ফরহাদের দু’টি গরু চুরি হলে তারা আমার বাবা শাহীনকে সন্দেহ করেন। তারা আমার বাবার কাছে গরুর দাম বাবদ সাত লাখ টাকা দাবি করেন।
অন্যথায় তাকে হত্যার হুমকি দেন। তারা এ ব্যাপারে কোন মামলা দায়ের না করলেও একাধিকবার পুলিশ ও ডিবি আমার বাবা শাহীনকে খুঁজতে বাড়িতে গেলে ভয়ে তিনি বাড়ি ছেড়ে ঢাকাসহ অন্যান্য এলাকায় অবস্থান করেন।
শাহীনের স্ত্রী জরিনা বেগম বলেন, আমার স্বামীর সাথে শুধু ফোনে কথা হত। দেখা হত না। ১৭ মার্চ সোমবার রাতে শাহীনের সাথে সর্বশেষ ফোনে কথা হয়। ১৮ মার্চ মঙ্গলবার সকালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকা থেকে মুখ থেতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ শাহীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহীনের পরিবারের সদস্যরা এটিকে হত্যাকান্ড উল্লেখ্য করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী জরিনা বেগম ৮ মার্চ রাতে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনের আগে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় বিক্ষোভ মিছিল করে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ