শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ী থানার ওসি মোঃ চাঁদ মিয়া দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান!

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

২৯ মার্চ শনিবার জামালপুর জেলার সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চাঁন মিয়া দেশবাসীকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।

 

 

 

মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

 

 

পবিত্র ঈদুল ফিতরের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

 

 

 

সৎ সাহসী নীতিবান ও মানবিক পুলিশ অফিসার মোঃ চাঁদ মিয়া ইনচার্জ আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।

 

 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ