সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নড়াইলে চোরাই ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার গ্রেফতার ( ০৪) চার জন!

লুৎফর রহমান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

নড়াইলে ব্যাটারি চালিত ভ্যান চোর চক্রের চার সদস্য মোঃ বাবুল শেখ(৫০), মোঃ রাজু মোল্যা(৩০), মোঃ ইমরুল মোল্যা(৩৬) ও কাজী নাঈম(২৫) কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে চোরাই ব্যাটারি চালিত ভ্যান ও ০২টি তালা কাটার যন্ত্র (বোল্ড কাটার) লম্বা ১৪ ইঞ্চি উদ্ধার করা হয়।

 

 

 

গ্রেফতারকৃত মোঃ বাবুল শেখ(৫০) লোহাগড়া থানাধীন কোটাকল গ্রামের মোঃ ইমান শেখের ছেলে, মোঃ রাজু মোল্যা(৩০) লোহাগড়া থানাধীন নওয়াপাড়া গ্রামের মোঃ আকবর মোল্যার ছেলে, মোঃ ইমরুল মোল্যা(৩৬) কাগজিপাড়া গ্রামের মোঃ রহিম মোল্যার ছেলে ও কাজী নাঈম(২৫) উভয় থানা ও জেলা নড়াইল সদর

 

 

 

ধোন্দা গ্রামের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে। অদ্য ২৮ মার্চ’২৫ সকাল ১০ঃ৫৫ ঘটিকার দিকে নড়াইল সদর থানা পৌরসভাধীন ০৮ নং ওয়ার্ড ধোপাখোলা হতে গোবরাগামী উজিরপুর(কাড়ারবিল) বটতলা পাঁকা রাস্তার উপর হতে চোরাই ব্যাটারি চালিত ভ্যানসহ তাদের আটক করা হয়।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ টিটু আলী ও এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে ব্যাটারি চালিত একটি চোরাই ভ্যান ও ০২টি তালা কাটার যন্ত্র (বোল্ড কাটার) জব্দ করা হয়।

 

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ