বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় একত্রে ৩ ভাইয়ের মৃত্যু

ইউসুফ আলী, বরগুনা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

পাথরঘাটায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত হয়েছেন।

 

আজ সকাল সাড়ে সাতটার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের নাসির খানের ছেলে নাঈমুজ্জামান শুভ, শান্ত ও নাদিম।

 

পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই মারা যায়। শুভ ঢাকায় চাকরী করতো। গতকাল সে বাড়ি এসেছে। আজ সকালে নতুন পোষাক নিয়ে তারা ৩ ভাই পাথরঘাটার কেরাতপুরে শুভর চাচা শ্বশুর বাড়ি যাচ্ছিলো। তারা ছিলো ৪ ভাই। এক ভাই ছোট বেলায় পানিতে ডুবে মারা গেছে। বাকী ৩ ভাই একত্রে মারা গেলো।

দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ