শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

গাজায় গণহত্যার প্রতিবাদে বেতাগীতে হরতাল-বিক্ষোভ মিছিল

মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে বেতাগী শহর জুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মুসলিম জনগণ অংশ নেয়।

 

 

আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল দিয়ে পৌরসভার সামনে এসে জড়ো হয়ে প্রতিবাদ জানান।

 

 

মিছিলে ‘ইসরাইল নিপাত যাক’, ‘আমার ভাই মরলো কেনো, জবাব চাই, জবাব চাই’, ‘ইসরাইলি পণ্য, বয়কট, বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নিরীহ গাজাবাসীদের উপর বর্বরোচিত হামলায় হাজার হাজার সাধারণ জনগণ, শিশু  ও নারী পুরুষ মারা যাচ্ছে। আজ বিশ্ব মানবতা কোথায়। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে আমরা তার নিন্দা জানাই। এর প্রতিবাদ জানাই। গাজাবাসীদের দিকে তাকালে মনে হয় আজ বিশ্ব মানবতা, নীতিনৈতিকতা ও বিবেক সব অন্ধকারে মিশে গেছে।

 

 

মানববন্ধনে অংশ নেওয়া ইমরান হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ইসরায়েল যুদ্ধ বন্ধ ঘোষণা করে কেন আবার ফিলিস্তিনের উপর হামলা করলো, তারা আইন লঙ্ঘন করেছে। আজ বিশ্ববাসীর কাছে অনুরোধ আপনারা গাজাবাসীদের পাশে দাঁড়ান। কেন আজ মুসলিম বিশ্ব চুপ করে আছেন। নিরীহ নিরস্ত্র মানুষের উপর হামলা করে হত্যা করা হচ্ছে তাদের। আজ তারা অসহায়। বিবেক কোথায়।

 

 

সৌরব নামে আরেক শিক্ষার্থী বলেন, আজ বিশ্ব মানবতা চুপ কেন। আমেরিকার অস্ত্র দিয়ে ইসরায়েল ফিলিস্তিন গাজাবাসীদের উপর নির্মম গণহত্যা চালাচ্ছে। নারী পুরুষ ছোট শিশুসহ কেউ বাদ পড়ছে না। সকলকেই ধরে ধরে হত্যা করছে। বিশ্ব বিবেকের কাছে আজ প্রশ্ন কেন এই বর্বরতা, নিঃসংশতা। এই হামলা বন্ধ করতে হবে।

 

কর্মসূচীতে অংশগ্রহণকারীরা গণহত্যা বন্ধে দ্রুত যাতে জাতিসংঘসহ সংশ্লিষ্টরা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান।

 

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে গাজা বাসীদের জন্য দোয়া মুনাজাত করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ