বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

*ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি আশরাফ হোসেন*

মোহাম্মদ আহসান হাবিব, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

ফরিদপুরের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন মোহাম্মদ আশরাফ হোসেন। তিনি জেলার ভাঙ্গা থানার ওসি।

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়।

 

পরে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান সহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

 

 

জানা গেছে, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় আশরাফ হোসেনকে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে।
তাঁর এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ