বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে বিভোর 

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি
oplus_0

সংবাদটি শেয়ার করুন....

 ১৮  এপ্রিল শুক্রবার জুমার নামাজের পরে মানবতার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্ববাসীর তীব্র প্রতিক্রিয়া উপেক্ষা করে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার প্রতিবাদে জামালপুর পৌরসভার তিরুথায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে তৌহিদি জনতা।

 

জুমার নামাজের পর জামালপুর  তিরুথা বটতলা বাজারে শতশত ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলারচিঠিডটকম এর সম্পাদক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, তিরুথা-বামুনপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মল হোসেন, মাওলানা কামাল হোসেন, তিরুথা বটতলা জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফর রহমান, রামনগর জামে মসজিদের ইমাম মুফতি ইলিয়াস প্রমুখ।

 

সমাবেশ শেষে তিরুথা বটতলা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বামুনপাড়া ফিসারি মোড়ে গিয়ে শেষ হয়। ফ্রি ফ্রি পেলেস্টাইন, বয়কট বয়কট ইসরাইল বয়কট, ইয়স্রাইলি পণ্য বয়কট, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক, ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে গ্রামের জনপদ। পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হাজারো মুসল্লি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

 

মিছিল শেষে মুক্তিকামী ফিলিস্তিনিদের রক্ষা, এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের পতন কামনা করে মোনাজাত পরিচালনা করেন তিরুথা জামে মসজিদের ইমাম মাওলানা মো. নজরুল ইসলাম।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ