বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ

মোঃ আহসান হাবীব, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধন করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ প্রদান করেন এবং সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, জনাব বাহারুল আলম, বিপিএম । এ ছাড়া বক্তব্য রাখেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধান উপদেষ্টার কল্যাণ সভায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সদস্যগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

মাননীয় প্রধান উপদেষ্টার কল্যাণ সভা শেষে পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে পুলিশ লাইন্স ডাইনিং, সকল পুলিশ সদস্যদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ