বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের দু’ঘন্টা কর্মবিরতি পালন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার জামালপুরে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন।

অদ্য সোমবার সকালে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা এই কর্মবিরতির আয়োজন করে।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি সরওয়ার জাহান সিদ্দিকীর সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে সংগঠনের সাধারণ সম্পাদক আফরাহিম হাসান শাওন,

সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জান রবিন, প্রচার সম্পাদক সাজিদ আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা আশরাফুন নাহার দীপা, কার্যনির্বাহী সদস্য সাহানুর হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন করে অধ:স্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে।

বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে নিয়োগবিধি প্রণয়নের দাবি জানান বক্তারা। অধ:স্তন আদালতের কর্মচারীদের দাবি অবিলম্বে বাস্তাবয়ন করার জন্য   সরকারের কাছে আহবান জানান তারা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ