রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পুরাতন এনআইডি সংশোধনের  সকল আবেদন অগ্রাধিকারভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ -(ইসির)

স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

৬৪ জেলার সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তা এবং ১০ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশ দেয়া হয়েছে।


জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এই অফিস আদেশ গত রোববার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের দেয়া হয়েছে।


অফিস আদেশে বলা হয়েছে, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনসমূহ নিষ্পত্তির নিমিত্তে বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রোগ্রাম) পরিচালনার লক্ষ্যে ‘গ’ ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদনসমূহ নিষ্পন্ন করার জন্য ৬৪ জেলার সব সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ৩ নম্বর কলামে বর্ণিত ১০ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অনুকূলে নির্দেশক্রমে ক্ষমতা দেয়া হলো।’
 

এতে বলা হয়েছে, ‘ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের অঞ্চলের বা জেলার অনিষ্পন্ন আবেদনসমূহ ৩০ জুনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকতারা ‘গ’ ক্যাটাগরির আবেদনসমূহ নিষ্পত্তিসহ ক্র্যাশ প্রোগ্রামের কার্যক্রম সমন্বয় ও নিবিড়ভাবে তত্ত্বাবধায়ন করতে হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ২১ এপ্রিল তারিখে জারিকৃত অফিস আদেশ মোতাবেক ‘খ’ এবং ‘গ’ ক্যাটাগরির আবেদনের সংখ্যা বিবেচনায় পার্শ্ববর্তী সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের (যাদের অনুকূলে ইতিমধ্যেই ইউজার আইডি রোল প্রদান করা হয়েছে) দায়িত্ববণ্টনের অনুমতি প্রদান করা হলো। 

‘জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১০ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক বা সহকারী পরিচালকরা তার আওতাধীন অঞ্চলের ‘গ’ ক্যাটাগরির ক্রাশ প্রোগ্রামের কার্যক্রম দ্বৈবচয়নের মাধ্যমে যাচাই করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) কাছে রিপোর্ট দিতে হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ