আদ্য ২৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। তিনি আশ্বস্ত করেন যে, প্রকৃত নিরাপরাধ ব্যক্তিরা যেন হয়রানি না হন সেজন্য সুষ্ঠুভাবে তদন্ত করা হবে।
শনিবার নারায়ণগঞ্জে র্যাব-১১ সদর দপ্তর ও পুলিশ লাইন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের আরও জানান, গত বছরের ৫ আগস্টের পর থানা থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্ধার করতে ব্যাপক অভিযান চালানো হবে।
এছাড়া, তিনি বলেন, বাংলাদেশ অবৈধ উপায়ে ভারতে থাকা বাংলাদেশিদের যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ করবে, তবে রোহিঙ্গাদের নয়।