বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে বিজিবি কর্তৃক ভারতীয় পন্য জব্দ

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পৃথক স্থান থেকে ভারতীয় ১লাখ পিস জিলেট ব্লেড ও ৩১৯২পিস কাবেরী মেহেদী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবি’র রামচন্দ্রকুড়া ও গোবরাকুড়া বিওপি। রবিবার ২৭জুলাই ও শনিবার ২৬জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ পৃথক পৃথক স্থান থেকে এসব পণ্য জব্দ করা হয়।

 

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির সুত্রে জানা গেছে, রামচন্দ্রকুড়া বিওপি এবং গোবরাকুড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় জিলেট ব্লেড ও কাবেরী মেহেদী পাচারের চেষ্টা করে।

 

বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকা থেকে ১লাখ পিস জিলেট ব্লেড জব্দ করে।

যার সিজার মুল্য ৫লাখ টাকা এবং ২৬ জুলাই গোবরাকুড়া বিওপির টহল দল ৩১৯২ পিস ভারতীয় কাবেরী মেহেদী জব্দ করে। যার সিজার মুল্য ৭৯হাজার ৮শত টাকা। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

 

ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে বিজিবি দায়িত্ব পালন করে আসছে বলেও জানান, ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ