বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও মদ জব্দ

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাই শাড়ি ও মদ জব্দ করা হয়েছে। ৩০ জুলাই বুধবার ও মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপি এবং ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব চোরাই শাড়ি ও মদ জব্দ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান।

বিজিবি সূত্র জানায়, বুধবার ভোররাতে নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপির টহল দল সীমান্ত পিলার ১১১১/৭-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারোমারী মিশনরোড এলাকায় পাচারকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫১৫ পিস শাড়ি জব্দ করে।

 

যার মূল্য প্রায় ৩৩ লাখ ৯৩ হাজার টাকা। এছাড়া মঙ্গলবার রাতে সীমান্ত পিলার ১১১২/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই এলাকা দিয়ে পাচারকালে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবির টহল দল। যার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

 

অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির টহল দল সীমান্ত পিলার ১১১০/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সমশ্চূড়া নামক স্থান দিয়ে পাচারকালে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

 

তবে ওইসব অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান পায়রা টিভি কে জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। ভবিষ্যতেও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ