বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৭আগষ্ট বৃহস্পতিবার জামালপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ এর নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পাদনের লক্ষ্যে অদ্য বৃহস্পতিবার (০৭ আগস্ট ২০২৫) পুলিশ লাইন্স ড্রিল শেডে ১০, ১১ ও ১২ আগস্ট জামালপুর জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, ২৩ আগস্ট লিখিত পরীক্ষা, ৩১ আগস্ট মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্তে একটি প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

প্রস্তুতিমূলক ব্রিফিং-এ সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি, সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়। তিনি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এসময় ব্রিফিং এ জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জামালপুর; জনাব মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল),জামালপুর; জনাব মোঃ রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ