বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মহান বিজয় দিবসে পায়রা বন্দরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত

মো: তরিকুল ইসলাম (শুভ) , কলাপাড়া উপজেলা প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন....

 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কলাপাড়ায় জনসাধারণের জন্য যুদ্ধজাহাজ উন্মুক্ত করলেন বাংলাদেশ নৌবাহিনী। এ উপলক্ষে পায়রা বন্দর নৌজেটিতে বানৌজা অপরাজেয় জাহাজটি সোমবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যবস্থা করেন শের-ই-বাংলা নৌঘাঁটি কর্তৃপক্ষ। স্থানীয় সাধারন মানুষ জাহাজটি পরিদর্শন করে অত্যান্ত উৎসাহ প্রকাশ করেন।

 

 

শের-ই-বাংলা নৌঘাটি কৃর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার দুপুর ২ ঘটিকায় নৌ অঞ্চল সমূহের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী নৌবাহিনীর শহীদদের সমাধীস্থলে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পণ করা হয়।

 

এছাড়া দেশের সকল নৌঘাঁটিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসাধারণের পরিদর্শনের জন্য যুদ্ধ জাহাজ উন্মুক্ত করা হয়। এজন্য শের-ই-বাংলা নৌঘাঁটি কর্তৃপক্ষ পায়রা বন্দর সার্ভিস জেটিতে বানৌজা অপরাজেয় যুদ্ধ জাহাজটি জনসাধারনের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখেন।

 

 

বানৌজা অপরাজেয় জাহাজের কমান্ডার এস এম এল-ম আযম বলেন, আজকের এই দিনে জনসাধারণের জন্য জাহাজটি উন্মুক্ত করায় সাধারণ মানুষ ও নৌবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে। এছাড়া, নতুন প্রজন্ম আমাদের সম্পর্কে জানতে পারছে। দেশ গঠন ও দেশ সেবায় বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের জন্য তারা উদ্বুদ্ধ হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ