শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি প্রতিরোধে বিট পুলিশিং মিটিং

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩১ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ
১২ নং বিট মদনপুর ইউনিয়নে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি প্রতিরোধে বিট পুলিশিং মিটিং-এ অংশগ্রহণ করেন পুলিশ সুপার,নেত্রকোণা মহোদয়।
নেত্রকোণা মডেল থানার আয়োজনে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি প্রতিরোধে বিট পুলিশিং মিটিং-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রত্যেকটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারকে বিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ সদস্যরা তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করে জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করতে পারবে।
আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি মুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অফিসার ইনচার্জ,নেত্রকোণা মডেল থানা এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ