বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

১৪ দিন পর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী জেলা প্রতিনিধি

টানা ১৪ দিন পুরোপুরি বন্ধ থাকার পর পটুয়াখালীর পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় এ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি উৎপাদনে যায়।

 

এ বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা।

 

গত ১৬ ডিসেম্বর নবনির্মিত আরএনপিএল পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার লক্ষ্যে আমতলীর সুইচিং স্টেশনে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সংযোগ স্থাপন করতে পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়েছিল।

 

কিন্তু এর আগেই গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এই বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। পরে নির্দেশনা পেয়ে প্রথম ইউনিট বন্ধ করলে কেন্দ্রটির বিদ্যুৎ  উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

 

পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা বলেন, সোমবার বিকাল সাড়ে ৪টায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটও আগামী ৫ জানুয়ারি থেকে উৎপাদনে যাবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ