রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী গ্রাম পানিহাটা তালতলার মাঠ এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এসব পণ্য ভারত থেকে চোরাই পথে আমদানির সময় জব্দ করে বিজিবির টহল দল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারি চক্রের সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে পানিহাটা তালতলার মাঠ এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যায়। পরে কার্টনভর্তি ২০ হাজার ৮৪৪টি সানগ্লাস, ৪১টি শাড়ি, ১৪টি লেহেঙ্গা, ১টি ফেন্সি গাউন, ১টি ফেন্সি লেহেঙ্গা জব্দ করে ক্যাম্পে আনা হয়। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ময়মনসিংহের সিও লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার জানান, চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান থাকবে। সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবি কাজ করছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ