সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।

তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে স্বাগত জানাই। আমরা সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। মিথ্যা তথ্য দিয়ে জামায়াতকে অসম্মান করা থেকে বিরত থাকতে হবে আমরা ২০ বছর বিএনপির সঙ্গে আন্দোলন করেছি। শুধু রাষ্ট্রের সংস্কার নয় রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে একটিবারের জন্য ক্ষমতায় আসার সুযোগ করে দেন। আপনারা নিরাপদে থাকতে পারবেন, অমুসলিমদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

দীর্ঘ ১৭ বছর পর শনিবার সকালে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলার নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।

 

 

উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে পৌর আমির জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দীন মোহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক জেলা আমির মাওলানা আ. রহিম পাটোয়ারী, জেলার নায়েবে আমির এড. মাসুদুল ইসলাম বুলবুল।

উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, জেলা শুরা সদস্য মীর হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলার সাবেক আমির মাওলানা খলিলুর রহমান, নায়েবে আমির বাদশা ফয়সাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন, পৌর সেক্রেটারি প্রভাষক মাওলানা আলমগীর হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা মঞ্জুর হোসেন, কুমিল্লা মহানগর শুরা সদস্য খোরশেদ আলম মজুমদার, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাউসার আলম প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ