বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির দাওয়াতী মিশন অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

চায়না শেখ

মাদারীপুর প্রতিনিধি

 

মাদারীপুরে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর উদ্যোগে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসন্মেলন উপলক্ষে পবিত্র কেন্দ্রীয় দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) বাদ মাগরিব শহরের শকুনী লেকেরপাড় ডেলিসিয়াস রেস্টুরেন্টে এই দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়।

কাতার প্রবাসী আজিজুল ইসলাম মাতুব্বরের সৌজন্যে সভায় বক্তব্য রাখেন মিশন প্রধান ছিলেন জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ হাসান জামাল। তিনি তাঁর বক্তব্যে আগামী ৮, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী বাইরশি সদরপুর ফরিদপুরে ৪দিন ব্যাপী মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসন্মেলনে সাংবাদিকদের মাধ্যমে সবাইকে দাওয়াত দেন।

 

দাওয়াতী মিশনে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শেখ হাবিবুর রহমান মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রাজিব হায়দার তাজ, জাকের পার্টি মাদারীপুর জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আকন, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার সহ সভাপতি বিপু মাতুব্বর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ রহিম খান, মিশন সদস্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট এর সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

দাওয়াতী মিশনে মাগরিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, পাক কালাম ফাতেহা শরীফ, মোরাকাবা মোসাহাদা, এক খতম মিলাদ শরীফ বাদ মোনাজাত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমদাদুল ইসলাম আশেকী।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ