বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

এবারের বিপিএলে দেশের ভাবমূর্তি খারাপ হয়েছে: ফারুক আহমেদ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

শুরুতেই টিকিট নিয়ে ঝামেলা, এরপর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর তালবাহানা, ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর স্পট ফিক্সিংয়ের সন্দেহের তির; এবারের বিপিএলে যেন অনিয়মের ষোলকলা পূর্ণ করেছে। বাদ যায়নি ফ্র্যাঞ্চাইজি মালিকদের অপেশাদার মন্তব্যও।

 

রাজশাহীর ক্রিকেটাররা বেতন না পেয়ে অনুশীলন বয়কট করেছিলেন। এই দলের একজন ক্রিকেটার পরে পারিশ্রমিক ইস্যুতে বিসিবিতে অভিযোগও দেন। আর চিটাগং কিংসের মালিকপক্ষ এক ক্রিকেটারকে বেতন না দিয়ে অপেশাদার মন্তব্য করেছিল। বলা হয়েছিল, পারফরম্যান্সে সন্তুষ্ট করতে পারার একটি ব্যাপার আছে।


এত সব বিতর্কের মাঝে ‘নতুন’ বাংলাদেশে বিপিএল নিয়ে বিসিবির গর্বিত হওয়ার কোনো সুযোগ নেই। বোর্ড সভাপতি ফারুক আহমেদও তাই মনে করছেন। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেই ধারণা তার। শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলেন তিনি।

কিন্তু বিপিএলের অবস্থা যে আগে ভালো ছিল, তাও মনে করছেন না ফারুক। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের উপস্থিতে হওয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভাবমূর্তি খারাপ হয়েছে, এটা আমি স্বীকার করে নিচ্ছি। আমাদের দেশের ভাবমূর্তি খারাপ হয়েছে। কিন্তু বিপিএলের ভাবমূর্তি যে খুব একটা ‘এ’ ক্লাস ছিল, সেটা কখনই না।’

অনিয়মের বেড়াজাল থেকে বের হয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি বস। তার জন্য সময় চেয়েছেন তিনি, আগামীতে তেমন একটা বিপিএল করবেন বলে আশাবাদী তিনি। ফারুক বলেন, ‘আমরা এটা (অনিয়ম) থেকে বের হয়ে আসব। আপনি ওয়েট করেন। বিপিএলটা কী রকম হবে আগামীতে, সময় বলে দিবে।’

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ