শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কীর্তনখোলা নাকি কর্ণফুলী, কোন বন্দরে ভিড়বে বিপিএল শিরোপা?

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

প্রথমবার শিরোপা জয়ের স্বপ্নে বিভোর চিটাগং কিংস। অন্যদিকে ফরচুন বরিশালের সামনে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার হাতছানি। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই জানা যাবে ২০২৫ বিপিএলের শিরোপা বরিশালের কীর্তনখোলা নাকি চট্টগ্রামের কর্ণফুলী বন্দরে

 

ইতোমধ্যে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের একাদশ আসরের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

 

ঘরের শত্রু বিভীষণ হবেন কি তামিম ইকবাল? চট্টলার ছেলে, বরিশালে কাপ্তান। কর্নফুলী পাড়ের দলটার হৃদয় ভাঙার দায়িত্ব তার কাঁধে। ফাইনাল ম্যাচে টস জিতে বরিশাল অধিনায়ক সবাইকে দিয়েছেন অবাক করা তথ্য। নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশামকে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য উড়িয়ে আনা হলেও তাকে নেয়া হয়নি একাদশে। তামিমের আস্থা আগের একাদশেই। প্রথম কোয়ালিফায়ারে যে দলটা নিয়ে চিটাগংকে হারিয়ে ফাইনালে পা রেখেছিল তারা। বিদেশিদের মধ্যে তিনি আস্থা রাখছেন দাউইদ মালান, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি ও মোহাম্মদ আলীর উপরেই।
 
তবে নিজেদের বড় শক্তি হিসেবে তামিম সমর্থকদেরই উল্লেখ করেছেন। টস জেতার পর মিরপুর স্টেডিয়ামের গ্যালারি জুড়ে উচ্ছ্বাস তারই প্রমাণ। এবার শিরোপা জিতলে লঞ্চে করে বরিশাল যাওয়ার ইচ্ছের কথাও জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ক্যাপ্টেন।
 
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগাং, সিলেট, ঢাকা যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি গ্রুপপর্ব হোক বা কোয়ালিফাই, সবসময় দর্শক ছিল বরিশালের। আমরা অনেক ভাগ্যবান। এটাই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি। একেকটা দলের আলাদা ফ্যানবেজ থাকবে। যা বরিশাল সফলভাবে করতে পেরেছে গত ২ বছরে। অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি ইচ্ছা আছে (লঞ্চে করে)। আমার মনে হয় (গতবার) কোনো কারণে যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করে তাহলে অবশ্যই (যাব)।’
 
 
অন্যদিকে  টানা ম্যাচ থাকায় বিশ্রামের সময় পায়নি চিটাগাং কিংস। আসরে জুড়ে নানা ঘটনায় বিতর্ক এড়াতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। এক যুগ পর বিপিএলে ফিরে নিজেদের দ্বিতীয় ফাইনালে নামবে কিংস। কোয়ালিফায়ারের মোমেন্টাম ধরে রেখে শিরোপা জিততে চায় বন্দরনগরীর দলটা।
 
তবে দলটার জন্য দুঃসংবাদ আগের ম্যাচের নায়ক আলিস আল ইসলামকে না পাওয়া। খুলনা টাইগার্সের বিপক্ষে দলকে অবিশ্বাস্য জয় এনে দেয়ার পথে পা পিছলে চোট পেয়েছিলেন এ স্পিনার। যা তাকে ছিটকে দিয়েছে ফাইনাল থেকে। তারপরও চিটাগংয়ের কোচ আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে।
 
চিটাগাং কিংসের কোচ শন টেইট বলেন, ‘আমি আত্মবিশ্বাসী। লড়াইটা ফিফটি ফিফটি হবে। বরিশাল শক্তিশালী দল আমরা তাদের সমীহ করছি। তবে এতো কাছে এসে হতাশা নিয়ে ফিরতে চাই না।’
 
ফাইনালের আগে দু’দলের তিন দেখায় চিটাগাং হেরেছে দু’বার। কিন্তু এসব পরিসংখ্যান কে মনে রাখে। তাইতো শুধু শেষটা রাঙানোর স্বপ্ন।

চিটাগং একাদশ
মোহাম্মদ মিঠুন, পারভেজ হোসেন ইমন, খাজা নাফে, হুসাইন তালাত, শামিম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনোরা ফার্নান্দো, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাঈম ইসলাম।
 
বরিশাল একাদশ
তামিম ইকবাল, তাওহীদ হৃদয়, দাউভিদ মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলী।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ