বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

এশিয়ান নারী কাবাডিতে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

অনলাইন ডেস্ক

সংবাদটি শেয়ার করুন....

এশিয়ান নারী কাবাডিতে অংশ নিতে ইরান যাওয়ার আগেই বাংলাদেশ দল জানিয়েছিল ব্রোঞ্জ জয়ের লক্ষ্যের কথা। সেই লক্ষ্য পূরণ করেই দেশে ফিরতে যাচ্ছে দলটি। সেমিফাইনালে যাত্রা থামলেও ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরছেন শ্রাবনী-বৃষ্টিরা।

 ৭ মার্চ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইরানের কাছে হেরে যাত্রা শেষ করে বাংলাদেশ। স্বাগতিক ইরানের কাছে ৪১-১৮ পয়েন্টে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ব্রোঞ্জ আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। কারণ কাবাডিতে সেমিফাইনালে বিজিত দলও ব্রোঞ্জ পদক পায়।

 

আজ দুপুরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ওই জয়েই মূলত ব্রোঞ্জ নিশ্চিত হয় বাংলাদেশের। ম্যাচটিতে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারায় বাংলাদেশ।
 
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠা ইরানের শিরোপার মঞ্চে প্রতিপক্ষ ভারত। প্রথম সেমিফাইনালে নেপালকে ৫৬-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয়রা।  ৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টের ফাইনাল।
 
সেমিফাইনালের বাধা টপকাতে না পারলেও ব্রোঞ্জ জয় বাংলাদেশের জন্য গর্বের বলে মনে করেন কোচ শাহনাজ পারভীন মালেকা। তিনি বলেন, ‘এটা বাংলাদেশ কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো।’   

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ